শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা

  • মোহাম্মদ হোসাইন:
  • ২০২৬-১০-১৫ ২০:১১:১৬
কক্সবাজারের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২০২৬ সালের ২৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। ঘোষিত পরিষদে নুরুল হোসাইনকে প্রতিষ্ঠাতা সভাপতি, নজরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি এবং ফরহাদ রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ঘোষিত কমিটিতে মো. কলিম সহ-সভাপতি, মো. আখতার হোসেন আনিক ও মো. শফিক সহ-সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন সাজ্জাদ সাংগঠনিক সম্পাদক, জান্নাতুল ফেরদৌস মহিলা বিষয়ক সম্পাদক এবং মোজাম্মেল হক অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া সালাহ উদ্দিন আহমেদ দপ্তর সম্পাদক, রহমত উল্লাহ সাংস্কৃতিক সম্পাদক, সুলতান আহমদ প্রচার ও প্রকাশনা সম্পাদক, শাব্বির আহমদ ধর্ম বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসেন তথ্য ও প্রযুক্তি সম্পাদক, খোরশেদ আলম আইন বিষয়ক সম্পাদক এবং মো. হোসাইন যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। কার্যকরী পরিষদের নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাসেল মির্জা ও আবু মুসা। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. রশিদ, মাজিবুল হক, আবদুল্লাহ আল নোমান ও জসিম উদ্দিন। প্রেসক্লাবের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক ফরহাদ রহমান এবং সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কার্যকরী পরিষদের মাধ্যমে টেকনাফের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এ জাতীয় আরো খবর