শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মা ইলিশ রক্ষায় পদ্মায় অভিযান, দুই জেলের কারাদন্ড

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-১০-১৫ ১৯:৫০:৫৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার(১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা প্রশাসন এবং মৎস অধিদপ্তরের উদ্যোগে আলিমনগর ঘাট হতে নারয়নপুর পর্যন্ত পরিচালিত অভিযাানে নিষেধাজ্ঞা চলাকালে(৮-২৯ অক্টোবর) মাছ শিকারের দায়ে দুই জেলেকে গ্রেপ্তার করে ৪ দিন করে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদলতের বিচারক এবং উপজেলা সহকারী কমিশনার(ভূমি) একরামুল হক নাহিদ। দন্ডিতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি ডাক্তারপাড়া গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে মো. মংলু(৩৫) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. রানা(৩০)। ভ্রাম্যমাণ আদলতের বিচারক একরামুল হক নাহিদ বলেন, অভিযানকালে ওই জেলেদের নিকট থেকে ৪০ হাজার টাকা মূল্যেও ১ হাজার ৪০০ মিটার নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল এবং ২ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে নদীতীরে কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ ইলিশ মাছ একটি মাদ্রাসায় প্রদান করা হয়। ২৯ অক্টোবর পর্যন্ত এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানায় ভ্রাম্যমাণ আদালত সূত্র। অভিযানকালে জেলা মৎস্য কর্মকর্তা শাহীনুর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ইমরুল কায়েস,নৌ পুলিশ ও বিজিবি সদস্যরা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর