বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

র ফি কু ল ই স লা ম

  • শরতের রূপ মাধুরী
  • ২০২৬-১০-১৩ ১৪:২৩:০৮

‎মেঘের ভেলা ভেসে চলে নীল আকাশের গায়,
‎প্রকৃতির বুকে শরৎ এলো স্নিগ্ধ শান্ত বায়।
‎বর্ষা শেষে শুচি হয়ে জাগল সবুজ বন,
‎নদীর কূলে কাশের বন দোলে অনুক্ষণ।
‎ভোরের বেলা শিউলি ঝরে ভেজা সবুজ ঘাসে,
‎আলতো পায়ে শিশিরবিন্দু মুক্তো হয়ে হাসে।
‎ধানের ক্ষেতে রোদ্র-ছায়ার মনমাতানো খেলা,
‎বিলের জলে শাপলা ফুটে সাজায় রঙের মেলা।
‎দীঘির জলে ঢেউয়ের তালে পদ্মপাতার নূপুর,
‎নরম রোদের মায়ায় কাটে উদাস করা দুপুর।
‎দুপুরবেলা চিল উড়ে যায় সুনীল মেঘের দেশে,
‎বিকেল নামে আলসেমিতে নরম রোদের বেশে।
‎সাঁঝের বেলা সোনা ছড়ায় দিঘির শান্ত জলে,
‎নিশুতি রাতে চাঁদের আলো রূপের মায়া ঢালে।
‎ঋতুর রানীর রূপের সুধা অনিন্দ্য অপরূপ,
‎শরৎ রূপে হারিয়ে গিয়ে জ্বালায় প্রেমের ধূপ।

 


এ জাতীয় আরো খবর