বুকের ভিতর দুমড়ে মুচড়ে ওঠা কষ্টগুলো,
কখনো বেরনোর পথ খুঁজে পায় না বলেই
কেঁপে কেঁপে ওঠে বুকের গহীন কোণে।
দীর্ঘশ্বাস হতে পারে না সব অদৃশ্য যন্ত্রণা,
তাই নিয়মনীতির সীমারেখায় বেঁচে থাকতে
বারবার সুনিপুণ অভিনয় করা প্রতি ক্ষণে।
সময়ের বেড়াজালের বাহিরে কিছুই নয়,
বন্দী জীবনের গল্পগুলো কাঁদায় নীরবে।
মুখের ওপর মুখোশে শুধু হাসির ছায়া পড়ে,
দুঃখগুলো মুখ লুকিয়ে আপন ঘর খোঁজে।
ঘরের ভিতর অন্ধকারে স্মৃতির জাল বুনে,
বাহিরে যান্ত্রিক জীবন হেসেখেলে কাটে।