পশুপাখি নয়রে বেঈমান
বেঈমান হলো মানুষ,
রং মেখে সঙ সেজে
হয় ভবে ফানুস।
এই বন্ধু এই শত্রু
ভাবের নেই শেষ,
চরিত্র পাল্টানো মানুষের স্বভাব
পরে নিত্য নতুন বেশ।
বসন ভূষণ দরকার কি ছিলো
ছিলো কি ঢাকার লজ্জা?
বেঈমান মানুষ যায় যখন
যার তার সাথে শয্যা।
উপর ফিট্ফাট ভিতর সদরঘাট
যেমন মাকাল ফল,
বিশ্বাস আছে কি নেই স্রষ্টাতে
ধারেনা বুঝি ওরা ঐপাড়ের কল।