বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে অটোরিক্সাযাত্রী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-১৪ ২০:২৮:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের সাথে সংঘর্ষে  মো.আজিম(৩৫) নামে একজন অটোরিক্সাযাত্রী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের টোকনা গ্রামের মো.হাসানের ছেলে।  আজিম তুলা ব্যবসায়ী ছিলেন। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে,বুধবার(১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে  ছত্রাজিতপুর বাজার এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ থেকে শিবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি  অটোরিক্সার সাথে একটি  ট্রাকের সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিক্সাযাত্রী আজিম ঘটনাস্থলে আহত হন। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, ঘটনার পর ট্রাক  আটক করা যায় নি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।  


এ জাতীয় আরো খবর