বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • দুটি ফুল
  • ২০২৬-১০-১৩ ১৪:২০:৪৩

আমার গানের ফুলবাগানে ফুটলো দুটো ফুল
একটি হলো রবিঠাকুর আর একটি নজরুল।। 

রবিতে পাই রঙের বাহার নজরুলে পাই ঘ্রাণ
দুটো ফুলের দোলা দেখে জুড়ায় আমার প্রাণ।
ফুলের রূপে মনানন্দে গায় যে গান বুলবুল।। 

ফুলের মধু খেয়ে বাঁচে মৌমাছিদের দল
সকালবেলা শিশির যে দেয় ফুলের গায়ে জল।
দুটি ফুলের ভালোবাসার হয় না কোনো তুল।।

দারুণ ঝড়ে ফুল ঝরে না সোজা হয়ে রয়
তাই না দেখে বুকে আমার সুখের নদী বয়।
গানের সুরে ভরে তখন নদীর দুটি কূল।। 


এ জাতীয় আরো খবর