বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ে ‘বিশ^বিদ্যালয় দিবস’ উদযাপিত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-১৪ ২১:১৯:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের ১৪তম ‘বিশ^বিদ্যালয় দিবস’ উদযাপিত হয়েছে।  বুধবার(১৪ অক্টোবর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বিশ^বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সামনে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে   শিক্ষার্থীদের পরিবেশনায় আকর্ষণীয় ‘ফ্লাশ মব’ অনুষ্ঠিত হয়। এরপর পায়রা উড়িয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  রঙ্গিন ব্যানার ফেস্টুন নিয়ে শিক্ষার্থীরা বাদ্যযন্ত্রের তালে শোভাযাত্রায় আনন্দে মেতে ওঠেন।
শোভাযাত্রা শেষে শহরের শহীদ সাটু অডিটোরিয়োমে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রাামান্যচিত্র প্রদর্শণ করা হয়। এরপর ১৪তম  প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.সফিকুল বারী। অতিথি ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ সরকারি  মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.মাযহারুল ইসলাম তরু, বিশ^বিদ্যালয় বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যানের পক্ষে কাজী শায়রুল হাসান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষে ডেপুটি হেড  মামুন অর রশিদ।
সভায় বক্তরা গবেষণা ভিত্তিক এই বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উত্তোরত্তর মঙ্গল কামণা করেন।  তাঁরা আশা প্রকাশ করেন দেশের উত্তারাঞ্চলের কৃষি উন্নয়নে বিশ^বিদ্যালয়টি আরও অধিক ভূমিকা রাখবে।  বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 


এ জাতীয় আরো খবর