বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

না জ মা বে গ ম না জু

  • আলোর আকাশ সাঁতরে যেতে পারি
  • ২০২৬-১০-১৩ ১৪:১৮:২২

আমি এখন ভাল আছি-
অনেক অনেক-
অনেক ভাল আছি।
এখন আমার আমিটাকে
ইচ্ছেমত ছুঁতে পারি, নিজের মত বং মাখিয়ে বর্ণিলতায় ভাসিয়ে দিতে পারি।
উড়তে পারি আঁধার অমানিশায়,
আলোর আকাশ সাঁতরে যেতে পারি।
সাত আসমান কাঁপিয়ে দিতে পারি
অট্টহাসির নীল বহতায়,
চেঁচিয়ে মরি ইচ্ছে মত - কার কি আছে বলার?
এখন না হয় ঘরের খেয়ে বনের পশু তাড়াই,
আবার যখন বনের খেয়ে ঘরের বেড়াল বানর গুলো সঙ্গে নিয়ে ইচ্ছেমত হাসি কাঁদি -
কেউ তো দেখার নেই, কারো কিচ্ছু বলার নেই।
জগত চলুক যার যা নিয়ম,
আমি আমার নিয়ম ভাঙ্গা পৃথিবীতে
খেয়াল মত খুশি নিয়ে বাঁচি।
আমি এখন হাজার রাতের কাব্যগাঁথায় রাত বিরেতে নিথর রাতের শহরটাকে
হাতের মুঠোয় রাখতে পারি।
শহর জোড়া দুঃখে মোড়া আকাশটাকে
বুকের খাঁচায় রাখতে পারি-
তারপরেও কাঁপিয়ে আকাশ
মনের সুখে হাসতে পারি।

 


এ জাতীয় আরো খবর