শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

পি কে বি ক্র ম

  • তবুও তুমি ভালো থেকো
  • ২০২৬-১০-০৮ ১৮:৫৬:৫৪

তোমার অস্তিত্ব খুঁজে পাইনি,
তবুও খুঁজে দেখার অনবদ্য চেষ্টা করে মিছে লাভ নেই,
কারণ সব মিলিয়ে যায় অন্ধকারে - অতল গহ্বরের ভেতর।

এখানে পরাজিত হবার ভয় নেই, স্মৃতিময়ী,
আমি বড় ভালোবেসেছি অন্ধকার।

আর কোনো বসন্ত চাইবো না তোমার কাছে,
শ্রাবণ জলে ভিজবো না কোনোদিন।
আত্মসুখী হতে চাই না,
তবুও তুমি ভালো থেকো, জয়ী হও।

আর কোনো উৎসব সাজাবো না প্রেমিক পুরুষ সেজে,
আমিও যেতে চাই না তোমার কাছে।
দুঃস্বপ্নের মতো উচ্চারিত হবে না আর কবি ও কবিতা,
তবুও তুমি ভালো থেকো।

সুখী হতে চাও, হয়ে যাও।


এ জাতীয় আরো খবর