বুধবার, জুলাই ১, ২০২৬

নাজমা বেগম নাজু

  • আকাশ যখন মেঘের পাহাড়
  • ২০২৬-০৬-৩০ ১৪:৩০:৪৭

নিখুঁত অভিমানী-
আকাশ যখন মেঘের পাহাড়,
মনটা তখন মন খারাপের আষাঢ় শ্রাবন,
মেঘের ঘনঘটা - ভেজা পাতায় আলসে হাওয়ায়-
ঝুম বরষার- অতীত স্মৃতির বিষাদ রঙিন ফোঁটা
সে বছরও বর্ষা ভীষন - জমেছিল জমকালো দিন
আঁধার নিঝুম অসময়ে খুব অবেলায়।
বৃষ্টি বেলার অগোছালো হৃদয় কথন
দুর বাতাসের ডানায় ভেসে - হারানো দিন
হারিয়ে যাওয়া মেঘের নিনাদ।
দীর্ঘশ্বাসের ভরা নদী
জল কাঁপানো ঢেউয়ের মেলা।
জমে আছে দিন, - দিনের কথা,
গল্প মুখর কাব্যকথা- অতীত স্মৃতির,
বছর মাসের বেহিসেবী নিমেষ প্রহর
কালো মেঘের নিকষ নীরবতায়,
বৃষ্টি এলেই ঝুম বরষায় ঝরে।

 


এ জাতীয় আরো খবর