বুধবার, জুলাই ১, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • কৃষাণীর প্রার্থনা
  • ২০২৬-০৬-৩০ ১৪:২৭:৩৭

আষাঢ় এলো অথচ মেঘ নেই আকাশে
প্রচণ্ড গরমে জীবন ওষ্ঠাগত, কদম, কেয়া জীর্ণশীর্ণ,
ব্যাঙেরা ডাকে না, মাছেরা ছটফট করে উষ্ণ পানিতে।
কখনো বা মেঘের গর্জনে কেঁপে ওঠে পৃথিবী
কেড়ে নেয় কত প্রাণ।
বিলাসী মন শখ করে বলে-- চল না বৃষ্টিতে ভিজে আসি,
আবার খোলা জানালায় দাঁড়িয়ে বৃষ্টি ছুঁয়ে সময় কাটায়।
ফসলের মাঠ ভরে ওঠে সবুজে, কৃষকের মুখে হাসি ফোটে
শস্য ভান্ডার পূর্ণ হয় ধনধান্যে।
আশার পাখিরা ডানা মেলে উড়ে বেড়ায় ফুরফুরে বাতাসে,
কৃষাণীর কোটরে পড়া চোখ জ্বলজ্বল করে ওঠে।
দুহাত তুলে প্রার্থনা জানায়
" আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে। "


এ জাতীয় আরো খবর