বুধবার, জুন ১০, ২০২৬

আগামীকালের সবুজ খাতা

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৬-১০ ০৯:৫৬:৫৭
সুন্দর আগামীর জন্য

স্কুল ছুটির পর রাহি দেখে মাঠের পাশে
একটি ছোট্ট চারা দাঁড়িয়ে আছে একা।
চারপাশে ধুলো উড়ে, রোদ নামে ধীরে,
তবু সে লিখছে যেন সবুজ হওয়ার রেখা।

চারাটি বলে, 'আমায় যদি একটু জল দাও,
আমি একদিন ছায়ার ঘর বানাবো।'
'পাখিদের জন্য রাখব গান রাখার ডাল,
ক্লান্ত পথিক এলে বিশ্রামের জায়গা দেব।'

শিশুরা শুনে অবাক হয়ে দাঁড়ায়,
একটি গাছ কত কথা বলতে পারে!
ফুলের ভাষায়,পাতার নাচে,
নীরবে কত উপকার যে করে।

গরমের দিনে শহর যখন হাঁপিয়ে ওঠে,
রাস্তা জুড়ে আগুনের মতো তাপ,
গাছ তখন ঠান্ডা বাতাসের চিঠি পাঠায়,
সবুজ হাতে মুছে দেয় রোদের চাপ।

আকাশের রংও বদলে যাচ্ছে ধীরে,
কখনো অতিবৃষ্টি, কখনো খরা,
জলবায়ুর এই অদ্ভুত বদলের দিনে
গাছই পারে প্রকৃতিকে দিতে নতুন ভরসা।

প্রতিটি চারা যেন ভবিষ্যতের সঞ্চয়,
আজকের যত্নে বড় হয় কাল,
একটি গাছ মানে শুধু একটি গাছ নয়-
অনেক প্রাণের জন্য নিরাপদ জাল।

তাই এসো আমরা জন্মদিনে উপহার দিই চারা,
খেলার ফাঁকে গাছের খবরও রাখি,
সবুজ পৃথিবী বইয়ের পাতায় নয় শুধু,
নিজের হাতেই তার ছবি আঁকি।

যে শিশু আজ একটি গাছ লাগাবে,
সে-ই গড়বে আগামী দিনের পৃথিবী,
সবুজকে ভালোবাসো, প্রকৃতিকে আগলে রাখো-
তোমাদের হাতেই লুকিয়ে আছে সুন্দর আগামী।

বার্তা:
আজ একটি গাছ লাগাও,কাল একটি সুন্দর পৃথিবী উপহার পাবে। 


এ জাতীয় আরো খবর