বুধবার, জুন ৩, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • ডুবো চর
  • ২০২৬-০৬-০৩ ১১:১১:৪০

নদীর পাড়ে ঘর 
বুকে ডুবো চর,
জোয়ার ভাটার টান 
হারায় মন ভাটিয়ালি গান ।

সেই সুরে বৈঠা বায় 
মন মাঝি কোথায় যায়!
ডুবো চরে বিরান রাত 
একাকী চাঁদ দেয় সাথ । 

কখনো পেঁচার চিৎকার 
শূন্য বুকে হাহাকার,
নদীর ঢেউ ছলাৎ ছল 
ডাকছে কেউ অতল জল ।

অতল জলে ডুবে মরে 
মন সেই ডুবো চরে।


এ জাতীয় আরো খবর