ভালোবাসি নীল-- আকাশের রং ভালোবাসি ধরা-- ক্ষণিক আড়ং । ভালোবাসি বন-- সবুজের প্রাণ ভালোবাসি স্রোত- তটিনীর গান। ভালোবাসি ফুল-- সৌন্দর্য প্রতীক ভালোবাসি জন-- সতীর্থ পথিক। ভালোবাসি প্রেম-- প্রেয়সীর চিঠি ভালোবাসি নীড়-- প্রশান্তির দিঠি।