প্রতি মুহূর্তে আমি মারা যাই
চারিদিকে অন্ধকার দম বন্ধ
চোখ মেলে তাকাই দেখি
আলোয় আলোকিত কবির অন্তর্দ্বন্ধ।
কত লড়াই জীবন মৃত্যুর
যেমন ভালো মন্দের
সত্য অসত্যের দ্বিধা দ্বন্দ্ব
কখনো থেমে যায় জীবন ছন্দ ।
তবুও বেঁচে থাকি পথ হাঁটি
আলো আঁধারের কাটাকুটি
নিজের ভেতরে গভীর নিঃশ্বাস
খুঁজে পাই জীবন ,যতই থাক নাভিশ্বাস।
কবি ও কবিতা ,দ্বন্দ্ব জীবন মৃত্যু
পারে না হারাতে তাকে আমৃত্যু।