বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

জা হা না রা বু লা

  • এমন বলে
  • ২০২৬-০৮-২০ ০৯:৪৯:৪২

আমি এমন বলে ভালোবাসা যাবে না—
আমি তেমনও না।

ঘর বেঁধে দেখ।
স্বর্গের অপ্সরী আমি নই, তা সত্যি—
হওয়া যে যাবে না, সেও তো জানি।
কিন্তু এই চাষাভুষা স্বভাব থেকেও ভালোবাসা 
জ্বলন্ত মোমের মতো টুপটুপ করে ঝরে পড়ে।

ওরা প্রেম দেবে শুধু-ই ব্যবহারিক—
আমি দেব হৃদয়ের মমতাও সবটুকু।

মমতা নামের এই ভালোবাসাটাই টেকসই।
ক'দিন আর যুবক থাকবে শরীর জুড়ে, 
আমিই বা কতদিন মধুমতী?


এ জাতীয় আরো খবর