পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক কার্যক্রম সক্রিয় করতে গোপন বৈঠকের অভিযোগে খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, বয়ারঝাপা এলাকার মনি বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (৩৫) ও শহিদুল খাঁর ছেলে হাদী খাঁ (৩৬)।
গত বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে থানা পুলিশের অভিযানে তাদেরকে নিজ বয়ারঝাপা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে কয়েকজন ব্যক্তি সেখানে গোপনে বৈঠক করছিলেন। এমন খবরে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা কয়েকজন পালিয়ে গেলেও সাগর বিশ্বাস ও হাদী খাঁকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আউয়াল কবির জানান, যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে তারা গোপনে বৈঠক করছিলেন। এমন খবরে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে থানায় মামলা হয়েছে।