আমরা অসভ্য বর্বর নই,-
কারণ আমরা আন্দোলনের নামে
দেশের সম্পদ নষ্ট করি না।
আমরা অসভ্য বর্বর নই,-
কারণ আমরা শিক্ষকদের লাঞ্চিত করি না।
আমরা ক্ষমতার দাপটে এদেশের
সবচেয়ে সম্মানিত
ব্যক্তিদের অপমানিত করি না।
আমরা অসভ্য বর্বর নই,-
আমরা মব জাস্টিস সৃষ্টি করে ধর্ষণ হত্যা
জবর দখল লুটতরাজ করি না।
আমরা প্রতিশোধ পরায়ণ নই,-
হিংসা বিদ্বেষ হিং¯্রতা রেষারেষি পোষণ
করে রাজনীতি করি না।
আমাদের ভদ্রতা ন¤্রতা বিনয়ীবোধ
শালীনতাবোধ বিবেকবোধ শিষ্ঠাচার
সবই আছে।
কারণ আমরা অসভ্য বর্বর নই।
আমরা বাংলাদেশের ৭১-এর মুক্তিযুদ্ধের
ইতিহাস বিকৃত করার পাঁয়তারা করি না।
আমরাতো অসভ্য বর্বর নই।
নিজ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার জন্য
অন্য রাজনৈতিক দলের অধিকার খর্ব করি না।
আমরা অসভ্য বর্বর নই।
আমরা সভ্য ভদ্র নমনীয় শালীনতাবোধ
বিবেকবোধ পোষন করে চলা বাংলাদেশের জনগণ।
আমরা অসভ্য বর্বর নই,-
বিশ্বাস না হলে যাচাই করে দেখতে পারেন।