বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

স্ম র ণি কা চৌ ধু রী

  • দীর্ঘশ্বাস
  • ২০২৬-০১-১০ ১১:৪৯:১৫

ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে 
জিজ্ঞাস্য দৃষ্টিতে চোখ দুটো যখন 
নিবদ্ধিত হলো তার দিকে, তখনই দেখলাম
চিকচিক দু'ফোঁটা অশ্রু ঝরে পড়বে বলে
প্রস্তুতি নিচ্ছে, অসীম আকাশের দিকে তাকিয়ে, 
আমার আর প্রশ্ন করা হলো না কেমন আছিস? 
জল গভীরে অনেক মাছ, চাইলে ধরা যায় না, 
দীর্ঘশ্বাস শুধু মিশে যায় বাতাসে। 

অনেক আগেই যুদ্ধ থেমে গিয়েছিল 
তবুও সবাই ভীত সন্ত্রস্ত, এই বুঝি হানা দিলো! 
আমি আবারও হাঁটা দিলাম পৃথিবীর বুকে, 
হারিয়ে ফেলেছি অনেক, হারানোর কিছু নেই আর
ভুল ছিলো ভাবনাগুলো, তাইতো দেখলাম
সফেদ এক গাড়ি এসে দাঁড়ালো সম্মুখে 
এরপর মনে নেই আর, কোন পথে গন্তব্য? 
আবছা অন্ধকার চোখের সামনে, 
মস্তিষ্কের স্নায়ুকোষে দীর্ঘশ্বাসগুলো 
দীর্ঘতর হতে হতে কেউ যেনো বলছে, 
স্লোগানে মুখর হওয়া সময়ের দৌড় সঠিক হয়নি, 
যুদ্ধে হেরে যাওয়া রেশ এখনো কারও কারও মস্তিস্কে 
নিরন্তর বাস করে যাচ্ছে।


এ জাতীয় আরো খবর