সোমবার, মে ২৫, ২০২৬

মা লা সে ন দে

  • এবারের শীত
  • ২০২৬-০১-০৮ ০৯:৫৮:৪৯

জাঁকিয়ে বসেছে শীত,জবুথবু চারিদিক,
হিমেল হওয়া দাপিয়ে বেড়াচ্ছে এপাড়া থেকে ওপাড়া।
গুনগুন গানের সুরটা কেঁপে উঠছে শীত সারেংগীতে,
ভাসিয়ে দিল শুকনো পাতার স্রোতে।
কখন এসে দাঁড়ালে ,বরফে পথ হয়েছে পিছল,
বেলা যে শেষ হতে এখনো কিছু বাকী।
রোদ পড়েছে খেঁজুর গাছের পাতায়,
ভালোবাসার সুরা ঝরছে মাটির হাঁড়িতে।
ভেজা হাওয়ায় ভিজে দিনগুলো বোনে যারা,
তাদের জন্য স্বপ্ন দেখায় কনকনে ঠান্ডা।
শিশির ভেজা সকাল আবার এনেছো বয়ে,
আগুনে সেঁকে নিতে হবে জানি সবকিছু।
ছেঁড়া সোয়েটারে সেলাই পড়েনি অনেকদিন,
এই শীতে ঢেকে দিতে হবে যদি আশার আলো দেখাও।
তুমি চলে গেলে জানি তোলা হবে ধুলো পরা তাকে,
যা মূল্য দিতে কেটে যাবে কয়েক লক্ষ কষ্টের তালি দেওয়া দুপুর।
তবু পারো যদি অন্য কিছু বোলো,
এবারের শীত তাদের জন্য সুখের স্বর্গ গড়ুক॥


এ জাতীয় আরো খবর