বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

কোম্পানীগঞ্জে সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকে আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-১২-১২ ১০:৫০:১৪

কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মাওলানা বাজারে (রংমালা)সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের আর্থিক সচেতনতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাওলানা বাজার(রংমালা) মমিন এন্টারপ্রাইজের পরিচালনায় সাউথইস্ট ব্যাংক পিএলসি এর এজেন্ট ব্যাংকিং  মমিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মমিনুল হকের সভাপতিত্বে ও 
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং এরিয়া ইনচার্জ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন
সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট বিভাগীয় প্রধান মোহাম্মদ সাজ্জাদুল কবির।
বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংক বসুরহাট শাখার ব্যবস্থাপক আমিনুর রশিদ,সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এক্সিকিউটিভ অফিসার মো: জহুরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন রংমালা বাজার মসজিদ  কমিটির সভাপতি মাওলানা শেখ ফরিদ,
সাউথইস্ট ব্যাংক পিএলসি এর রংমালা এজেন্ট ব্যাংকিং এর পরিচালক ইব্রাহিম খলিল ফাহাদ,রংমালা আলিম মাদ্রাসার শিক্ষক ওয়াছিম উদ্দিন,সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং এরিয়া ইনচার্জ শাহ আজিজ, রংমালা আলিম মাদ্রাসার শিক্ষক আবদুল খালেক, রংমালা বাজার কমিটির সভাপতি সানা উল্যাহ,মাওলানা সানা উল্যাহ,সমাজ সেবক নুর নবী রাকিব প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর