কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট এনামুল হক খোকনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহীদ উল্যাহ খোকন, সহকারী শিক্ষক সুস্মিতা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত
বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের বিশিষ্ট ব্যাবসায়ী শেখ ফরিদ খোকন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারী, ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ,
চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নূর্মিন,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাসুম, যুবদল নেতা ওমর ফারুক,
আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধু মজুমদারসহ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ।