অবসরকালীন সময়ে কর্তৃপক্ষের কাছে অডিট আপত্তি কর্তনকৃত জমা রাখা অর্থ ফেরত না পাওয়ার অভিযোগ তুলে আবেদন করেছেন এক সাবেক কর্মী। দীর্ঘদিন পার হলেও পুরো টাকা ফেরত না পাওয়ায় তিনি চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।
লিখিত আবেদন ও হাতে লেখা নথি অনুযায়ী, মো. নেছার উদ্দিন নামে এক ব্যক্তি, যিনি বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের নিরাপত্তা শাখায় নিরাপত্তা অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।অবসর গ্রহণের সময় অডিট আপত্তির কারনে টাকা জমা দিয়ে পেনশনের ফাইল চালু করতে হয়। প্রায় ১ লাখ ৬৪ হাজার টাকা কর্তৃপক্ষের কাছে জমা দিতে বাধ্য হন তিনি।
তবে অভিযোগে বলা হয়, জমা দেওয়ার পর আংশিক কিছু অর্থ ফেরত পেলেও এখনো উল্লেখযোগ্য একটি অংশ বকেয়া রয়ে গেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও তিনি সম্পূর্ণ অর্থ ফেরত পাননি বলে দাবি করেন।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, অবসর জীবনে আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এ অবস্থায় বকেয়া অর্থ দ্রুত ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিনি আকুল আবেদন জানিয়েছেন।
নথিতে আরও দেখা যায়, বিষয়টি নিয়ে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীর দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে তার প্রাপ্য অর্থ ফেরত দেওয়া হলে তিনি স্বস্তি পাবেন।
কী-ওয়ার্ড: অবসর ভাতা,বকেয়া টাকা,প্রাপ্য অর্থ