কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের, চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসা মিলনায়তনে, চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম শরনার্থীর সার্বিক তত্বাবধানে ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম শরনার্থী,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন নূরী,চরহাজারী ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আবদুল মান্নান সোহাগ, চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফয়সাল মাহমুদ, মুফতি সাইফুল ইসলাম, মাষ্টার মো: সালা উদ্দিনসহ মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ।