ভালোবেসে কি পেয়েছি বলো?
আঘাতটুকুই প্রাপ্তি ছিল শেষে?
এমন ভাবনা মনের মাঝে জড়ো?
ফুঁ দিয়ে দাও উড়িয়ে ভালোবেসে
সবাই কেন তোমার মতো হবে?
বুঝবে তোমায় তোমার মতো করে?
চাইলে তুমি একই রকম থেকো
নইলে যেও একটু একটু সরে।
এই দুনিয়ায় কে আর ভাবে অত
কার কারণে ভাঙল স্বপ্ন, আশা
সবাই কেবল নিজেরটুকু বোঝে
ঠিক বুঝে নেয় নিজের প্রাপ্তি ভাষা।