শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

হাজারীহাট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল

  • ইমাম হোসেন খাঁন : কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
  • ২০২৬-০৪-১৬ ২২:৪৬:১৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট হাইস্কুল এন্ড বি. এম কলেজের এসএসসি এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাজারীহাট হাইস্কুল এন্ড বি. এম কলেজ মিলনায়তনে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ শেখ সাদী ভূঞাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন এডভোকেট এনামুল হক খোকন,সৌদি আরবের বিশিষ্ট ব্যাবসায়ী শেখ ফরিদ খোকন, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন,মেট্রো হোমস কোম্পানীগঞ্জের জিএম রহমত উল্যাহ দিদার,চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুর উদ্দিন নূর্মিন,চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মাসুম, যুবদল নেতা ওমর ফারুক প্রমূখ।


এ জাতীয় আরো খবর