শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

চ ন্দ না রা য়

  • মনের কবিতা
  • ২০২৫-১০-২৭ ০৯:৩৯:৫৯

মনের লেখনী,কতো কি কাহিনী 
লিখে চলে হরদম 
কতো জল্পনা,তা নিয়ে কল্পনা 
ভাবনা নানা রকম।

কিছু কিছু শব্দ,করে যে জব্দ 
কেন যে পড়ে না মনে 
দেখি সোজাসুজি,যেখানেই খুঁজি  
লুকায় সংগোপনে।

মনের কথা দিয়ে,সাজিয়ে গুছিয়ে 
কতো কিছু লিখে যাই 
ধন্ধে দ্বন্দ্বে নানা,ছন্দ সুরেতে বেঁধে 
মনের কবিতা পাই।

জীবনের কতো ঘটনা,কতো রটনা 
হয়ে যায় ইতিহাস 
মনে মনে তা দিয়ে,মনের ডাইরিতে
লিখি গল্প উপন্যাস।

এমনি ভাবেই দেখো,চলে প্রতিনিয়ত 
মনের সাথে মনের কথা 
জানি কেউ বুঝবেনা,এই মনের মাঝে 
আছে কতো ব্যাকুলতা।


এ জাতীয় আরো খবর