শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • সেবার্থে
  • ২০২৫-১০-২৬ ১১:৪৩:১৫

মানুষের চোখের জল ঝরিয়ে
দিলে কি হবে দেবতার পায়ে ফুল? 
মন্দির, মসজিদ, গীর্জায় ঘুরে 
হবেনা জেনে রেখো কোন কুল।

স্বীয় স্বার্থ রাজনৈতিক প্রতিহিংসায়
নির্দ্ধিধায় মানুষ করে খুন,
একটা জীবন কত স্বপ্ন 
ভেঙ্গে ভাবো বীর  বহুগুন।

ক্ষমতার বড়াই করে লড়াই 
নিজ মৃত্যু করবে কি জয়?
একাই একশো পৃথিবী ধ্বংস 
ছারপোকা করবে বুঝি ক্ষয়।

স্রষ্টার বিচারে সবাই সমান
একই রথের রথ যাত্রী, 
ছল-ছাতুরী করো যতোই
আসবে সবার ঐ রাত্রি। 

সেবার্থে বিলাও তাই নিজেকে 
সেবাই মানবের মহৎ ধর্ম,
লুটতরাজ, রাহাজানি, খুন, ধর্ষণ
ছাড়ো নেক্কার জনক কর্ম


এ জাতীয় আরো খবর