মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

মা সু দু র র হ মা ন মা সু দ

  • বাঁশিওয়ালা
  • ২০২৩-০৮-২৭ ২১:৫২:৪১

শহরের একটি পরিত্যক্ত দোতলা বাড়ি। গাছ-পালা ও লতা গুল্মে বাড়িটি ছেয়ে গেছে। এখানে যে বাড়ি আছে
বুঝার উপায় নেই। ভুতুড়ে বাড়ি নামে বাড়িটি শহরে পরিচিত হয়ে ওঠে। বাড়িটির আশেপাশে মানুষ ভয়ে
আসেনা। কিছু কিছু মানুষের ধারনা এই বাড়িতে ভুতেড়া বসবাস করে। বাড়িটি নিয়ে মানুষের সন্দেহের শেষ
নেই। তেরো বছর আগে এই বাড়িতে খুন হয় ড. হেলাল। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। চীরকুমার।
তখন থেকে এই বাড়িটি তালা বদ্ধ-
খুনিদের গ্রেফতার করা হয়। ড. হেলাল খুন হওয়ার কয়েক বছর পর এই নিস্তব্ধ বাড়ি থেকে রাত হলে প্রায়
শোনা যায় বাঁশির করুণ সুর। কে বাঁজায় এই বাঁশি? জনমনে আতংক ও কৌতুহল! এদিকে শহরে দেখা যায়
এক রহস্য পাগল- শরীরে ময়লা কাপড়, সবসময় ঝুলে থাকে এক ঝোলা। কারো সাথে কথা বলে না।
যেখানে- সেখানে বসে শুধু বাঁশি বাজায়। মানুষ বাঁশির সুরে আবিষ্ঠ হয়ে থমকে দাঁরায়। যা যেভাবে পারে
টাকা দিয়ে সাহায্য করে। দশ বছর ধরে এই পাগল শহরে বসবাস করে, কখনো ষ্টেশনে কখনো ফুটপাতে
ঘুমায়। অনেকের ধারণা ওই পাগলেই গভীর রাতে ভুতুড়ে বাড়িতে এসে বাঁশি বাজায়। মানুষ ও আগ্রহ ভরে
মোহনিয় বাঁশির সুর শুনে-
তেরো বছর পর ড. হেলালের খুনিদের বিচার হয়, বিচারে ফাঁসির রায় হয়। নির্ধারীত দিনে ফাঁসি কার্যকর
হওয়ার পর, শহরের সেই পরিত্যক্ত বাড়িটি ব্যাপক আলোচনায় আসে। বিভিন্ন পত্রিকায় আসে লতা-গুল্ম ও
গাছপালায় আচ্ছাদিত ড. হেলালের বাড়িটি এখন ভুতুড়ে বাড়ি। এই বাড়িতে কেউ থাকে না। এদিকে ড.
হেলালের খুনিদের ফাঁসি কার্যকর হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে বাঁশি ওয়ালা পাগলকে আর শহরে দেখা যায়
না। ভুতড়ে বাড়ি থেকে আর গভীর রাতে বাঁশি বেজে ওঠে না।
হঠাৎ একদিন রাস্তায় দুইটি কুকুর একটি অপরটিকে ধাওয়া করেছে, অপর কুকুরটির মুখে মানুষের হাত- হাতে
বাঁশি- শহরের মানুষ ভীত হয়ে পড়ে। আবার ও খুন! কোথায়?
কয়েকদিন পর ভুতড়ে বাড়ি থেকে পচা দূর্গন্ধ বের হয়। আশেপাশের বাতাস দূর্গন্ধে ভারি হয়ে ওঠে।
সন্দিহান পুলিশ বাড়িটির দিকে ছুটে- পচা গলিত একটি লাশ- পাশে একটি ঝোলা পড়ে আছে-
সন্দিগ্ধ পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে ছুটে। মানুষের মনে প্রশ্ন? কার মৃত দেহ? এটি কী হত্যা না
স্বাভাবিক মৃত্যু?

 


এ জাতীয় আরো খবর