ইচ্ছে ছিল আকাশ ছোঁব
মেঘের ভেলায় করে
বৃষ্টি হয়ে ঝড়লো মেঘ
ইচ্ছে গেল মরে।
রংধনুর ঐ সাতটি রঙের
একটি রঙ হলে
থাকবে নাতো সাদা-কালো
নিজের আপন ভালে।
নদীর ঢেউয়ে ভেসে গিয়ে
মিশবো সাগর পানে
তলিয়ে গেলাম জলের নীচে
গভীর স্রোতের টানে।
সূর্যের ঐ কিরণ নিয়ে
জগত করবো আলো
সাঁঝের বেলায় ডুবলো সুরুজ
ধরায় আঁধার কালো।
এভারেষ্টের শীর্ষ খানি
করবো একদিন জয়
বাইরে ‘পা’ রাখতে গেলে
কতই মনে ভয়।
ইচ্ছে ছিল সবার মতো
হবো জ্ঞানী – গুণী
জ্ঞান অর্জন করে তবুও
নিজেরে না জানি।
সকল ইচ্ছা হয়না পুরণ
কিছু বাদ রয়
সেই স্বপ্ন পূরণ করতে
বেঁচে থাকতে সাধ হয় ।
বন্ধু আইডি : ২৮৮