শনিবার, অক্টোবর ৩, ২০২৬

ধর্ষণ অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেলেন পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলী

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-০৪ ১১:৪০:১৩

পাকিস্তানের তরুণ ক্রিকেটার হায়দার আলী গুরুতর ধর্ষণ অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পেয়েছেন। অভিযোগের পর্যাপ্ত প্রমাণ না থাকায় মামলাটি বন্ধ ঘোষণা করেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পুলিশ ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস নিশ্চিত করেছে যে অভিযোগ সমর্থনের জন্য প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়নি। ২৪ বছর বয়সী হায়দার আলীকে গত ৪ আগস্ট ম্যানচেস্টারের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, হায়দার তার পাসপোর্ট ফিরে পেয়েছেন এবং চাইলে যেকোনো সময় যুক্তরাজ্য ত্যাগ করতে পারবেন। জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী তরুণীর সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুত্বপূর্ণ, তাই অভিযোগটি তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল।
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হায়দার আলী পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩৫টি টি২০ এবং দুটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, মামলার কারণে তার খেলা সাময়িকভাবে বিলম্বিত হয়েছিল, তবে এখন তিনি ফের মাঠে নামতে পারবেন।

কীওয়ার্ডস: হায়দার আলী মুক্তি,পাকিস্তানি ক্রিকেটার সংবাদ,ধর্ষণ অভিযোগ বাতিল,গ্রেটার ম্যানচেস্টার পুলিশ,পাকিস্তান ক্রিকেট আপডেট


এ জাতীয় আরো খবর