কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে চরহাজারী ইউনিয়ন ছাত্রদল।
শুক্রবার বিকেলে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইউনিয়নের ১ নং ওয়ার্ড শুরু করে ৯ নং ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে হাজারীহাট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়।
মিছিলটি হাজারীহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজারীহাট আলিম মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে হুসেন মোহাম্মদ এরশাদকে আহ্বায়ক এবং নূর উদ্দিন রুবেলকে সদস্য সচিব করায় নোয়াখালী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মেহেদী হাসানের সঞ্চালনায় আনন্দ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মো. হোসেন।
বিশেষ অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল,সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী আলমগীর,চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম,চরহাজারী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক
শেখ ফরিদ দুলাল, সদস্য সচিব ও চরহাজারী ইউনিয়ন পরিষদের মেম্বার আবদুল্লাহ আল মামুন সুমন,চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেক রাজন,ইমাম হোসেন সোহেল,চরহাজারী ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আল আমিন, চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাইদুর রহমান হেলাল,চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের নেতা কামরুল হাসান সজিব, কামরুজ্জামান হৃদয়, মনিরুল ইসলাম আরিফ,চরহাজারী ৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ইফতেখার বাবু,৭ নং ওয়ার্ড ছাত্রদলের নেতা রাকিব প্রমূখ।
বক্তারা বলেন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।