গোধূলির রঙ এসে ডাকে
যাওয়ার বেলায় ---
পাখির কুলায়
মেখে দেয় অভিমানী জীবনের কান্নাভেজা গান।
কেন আর ক্ষণের মোহতে
পিছু ফিরে চাওয়া
শুধু বিষন্ন হওয়া
কেন মিছে হিসেব মেলানোর বৃথা পিছুটান।