মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত,নিহত ৪ হাজার ৩৩৩

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৭-২৮ ২০:৫৩:৩৫
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত জুনে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান ও দখলদারিত্ব থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪ হাজার ৩৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ হাজার ২৩৬ জন।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী যেসব ‘পাইলট জোন’ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা ছিল, সেখানে ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বাসিন্দারা। কিন্তু নিজ নিজ এলাকায় ফিরে তারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি ও অবকাঠামো। ফলে স্বাভাবিক জীবনে ফেরার বদলে তাদের সামনে তৈরি হয়েছে নতুন মানবিক সংকট।
এদিকে লেবানন সেনাবাহিনী অভিযোগ করেছে, চুক্তি অনুযায়ী দক্ষিণাঞ্চলে তাদের সেনা মোতায়েনের কথা থাকলেও ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করছে। এতে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
চলমান এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় উদ্বেগ আরও বেড়েছে। যুদ্ধবিরতির পরও সহিংসতা ও সামরিক তৎপরতা অব্যাহত থাকায় দক্ষিণ লেবাননের হাজারো মানুষের নিরাপদে ঘরে ফেরার আশা এখনো অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে।

লেবানন, ইসরায়েল, যুদ্ধবিরতি


এ জাতীয় আরো খবর