চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট নিয়ে অভিযান চালিয়েছে মৎস বিভাগ। অভিযানে ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস বিভাগ সূত্র জানায়, মঙ্গলবার(২৮ জুলাই) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ শহরঘেঁষা মহানন্দা নদীর খালঘাট থেকে পুলিশ লাইন্স পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে ১ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ৫০টি চায়না দূয়ারী জাল জব্দ করে খালঘাটে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) একরামুল হক নাহিদ, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা(অ.দা) ইমরুল কায়েস সহ মৎস বিভাগের সংম্লিস্ট কর্মীরা এবং নৌ পুলিশ সহ আনসার সদস্যবৃন্দ।
জেলা মৎস অফিসার শাহিনুর রহমান বলেন, বর্ষা ে মৗসুমে এ ধরণের অভিযান নিয়মিত অব্যহত থাকবে।