এই তুই কী আমার ভালো একজন বন্ধু হবি?
তুই কী আমার রবি শস্য চাষের লাঙ্গল হবি?
নদী পারাপারের ডিঙি হবি?
সাঁকো পারাপারের সঙ্গী হবি?
তুই কী আমার জীবন যোদ্ধের সহচর হবি?
যদি চোখের নোনা জলে বুক ভেসে যায় সে জল মুছে দিবি?
বিদঘুটে অন্ধকার রাতে জোনাকজ্বলা আলো হবি?
রাত বিরাতে আবুল তাবুল শোনার ইচ্ছে হবি?
গ্রীষ্মের খরা, বর্ষার ঝুম বৃষ্টি, শরতের শিউলি-কাশ, হেমন্তের নবান্ন, শীতের মুড়ানো কম্বল হবি?
বসন্তের কুহুতানে মন মাতাবি?
তুই কী আমার সুখ দুঃখের কথা শোনার সময় হবি!
দীর্ঘ পথচলার অনুচর হবি?
সত্যিই কী তুই আমার নিঃস্বার্থ বন্ধু হবি?
চল তবে আমার পৃথিবীটা তোকেই লিখে দিই।