মনের মাঝে---
যে তুমিটা ভীষণ করে চাই
কাছে এলে সেই তুমিটা
নিজেকে সরাই ।
মনের মাঝে---
যে আকাশটা ভীষণ রকম চাই
সেই আকাশটা কাছে এলে
দূরে সরে যাই ।
সে আকাশটা আমার একার
তারায় তারায় ভরা
নিয়ম বেঁধে আলো জ্বালায়
যেন আলো ঝলমল সরা ।
বাতায়ন পাশে বসে দেখি
জাগছে একা চাঁদ
সেই চাঁদটা কাছে পাবার
ভীষণ রকম সাধ ।
অমা রাতে যখন তোমায়
আমার মনে পড়ে
আমার আকাশে আঁধার তখন
জোছনা হয়ে ঝরে ।