বুধবার, জুলাই ২৯, ২০২৬

দাদুভাই জাভিয়ান

  • রফিকুল ইসলাম
  • ২০২৬-০৭-২৮ ২২:১৭:৩৭

‎দাদুভাই জাভিয়ান,ছোট্ট এক রাজা,
‎সাদা জামা গায়ে,ঘাসে দেয় হামা।

‎পুকুর পাড়ে বসে,আঙুল দিয়ে মুখে,
‎বড় বড় চোখে চায়,আছে সে সুখে।

‎একটু তাকায়,একটু মিটি হাসে,
‎ঘাসের ডগা ধরে,এগিয়ে আসে।

‎হামাগুড়ি দিয়ে যায় ডানে বাঁয়ে,
‎দাদুর মনটা নাচে তারই ছায়ে।

‎জাভিয়ান দাদু,আলোয় ভরা,
‎দাদুর আদরে বড় হও ত্বরা।


এ জাতীয় আরো খবর