সরকার প্রশাসনের উচ্চপর্যায়ে পরিবর্তন এনে অতিরিক্ত সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। পদোন্নতির পাশাপাশি তাদের নতুন দায়িত্বেও নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের একজন হলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব (অতিরিক্ত সচিব) মো. মামুনুর রশীদ ভূঞা। সচিব পদে উন্নীত হওয়ার পর তাকে একই বিভাগে সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামানও সচিব পদে পদোন্নতি পেয়েছেন। নতুন দায়িত্বে তাকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি ও নতুন পদায়ন অবিলম্বে কার্যকর হবে।
সচিব পদোন্নতি, জনপ্রশাসন, পদায়ন