মুক্তি চাইছো মুক্ত আকাশ দিলাম
উড়তে থাকো নীল সবুজ ডানায়।
যতো বিরক্তির ছাপ নিয়ে নিলাম
তোর আকাশে আমারে কি মানায়?
চাইনা হতে কারো বিরক্তির কারণ
নগন্য মূল্যের চোখের বিষ জীবনে।
অবহেলার বস্তু করে না রেখে বিধি
ঢেকে দাও কঠিন হীমশীতল মরনে!
কারোর অবহেলার চেয়ে মৃত্যু শ্রেয়
নিয়ে নাও মাটির নিচেরই বদ্ধ ঘরে।
নিষ্ঠুর অবজ্ঞায় রাখা মানুষে যেনো
কাছাকাছি না পায় অবহেলার পরে।
সুখে ভরে দাও ভুলে যাক চিরতরে
মোর কাছে যেনো নাই আসে ফিরে।
তাকে থাকে পৃথিবীর সব সুখ ঘিরে
থাকিতে না হয় একই ছাদের নীড়ে।