শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

ম হা দে ব ন স্ক র

  • সেই নারী
  • ২০২৫-০৮-১৭ ২৩:৪০:৩৩

সেই নারী, সেই সে একই নারী আটকে গিয়েছে বেড়াজালে
শত ডুমুর পাতার আড়ালে আড়ালে চিরকালীন। 
নিজের পুরুষ হয়ে, দিয়েছে যাতনা কত শত। 
সমাজ দিয়েছে বদনাম, রাষ্ট্র হয়েছে সহায় তার।
 
উননে আগুনে তার ভিজেছে শরীর
যত্ন করে সাজিয়ে দিয়েছে থালা, এবেলা ওবেলা। 
তবু সে আঁতুর গন্ধ দেয়নি বিরাম। 
পুরুষ কে সে রেখেছে মায়া দিয়ে বুকের উপরে। 
বলেছে সে সব নাও, বিনিময় নয়, আমাকে জড়াও
তোমার মুখর জীবনের সাথে,
জলেতে নৌকার মতো সমসাথী, তুমি থাকো আমি আছি। 

নারী নির্যাতিতা হলে কার ভালো, কে বুঝেছে কবে! 
পুরুষ, সমাজ, কেউই পর্যাপ্ত নয়, একা একা। 
রাষ্ট্র লিখে দিক তার পতাকায়, নারী সুরক্ষার দায় তার। 


এ জাতীয় আরো খবর