বর্ষার জলফুল এলে নদির অঙ্গ নাচে বাতাস বাদ্যে
কদমের ডালে চড়ে চোখের বহর
শুকনো বুনো পাতায় নৌকা ভ্রমন করে বনের ক্ষুদ্র বাসিন্দারা
এমন বর্ষণসিক্ত দিনে বিকেলের সূর্য ছুঁয়ে সেকি চিৎকার দিয়েছিলে! বলেছিলে,
-মা, -ময়লা সভ্যতার বিদায় দেব আমি। তুমি দেখে নিও
আর আটক থাকবে না তোমার আহত হৃদয়ের কথা-
আমার বক্তৃতা যদি হৃদয় ক্ষতের মলম, সাহস পত্রিকার কবিতা
রেসকোর্স ময়দানে দুপুরের রৌদ্র উপেক্ষা করে দেখালে ভালোবাসার ব্যাকুলতা
কথা দিলাম,-তোমাদের কাছাকাছি থাকবো
আগুন নিয়ে খেলতে খেলতে ফাগুন আনবো
জীবনযুদ্ধে হেরে যাওয়া মানুষগুলো বাঁচার স্বপ্ন দেখবে
মৃত্যু আমার জন্য অপেক্ষা করে করুক, ছুটি নেই আমার
নতুন ভুমিষ্ঠ নিঃশঙ্ক দুধ পান করবে, মানুষ পাবে বিশ্বাসের ছায়া
সূর্য প্রেমিকেরা অনন্তকাল মনে রেখো আমার কবিতার দুটি ছত্র
-এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।