ভালোবাসা এমনই হয়,
তোমার চোখে কেউ তাকালে,
পুড়ে খাক হয়ে যাই হিংসায়,এটাই প্রেম।
ভালোবাসা এমনই হয়,
কেউ তোমাকে ছুঁয়ে দিলে,
মনেহয় তুমি শুধুই আমার, এটাই প্রেম।
ভালোবাসা এমনই হয়,
তোমার অনুভবে সময় কেটে যায়,
বুকের ভেতর অজানা ব্যাথা,এটাই প্রেম।
ভালোবাসা এমনই হয়,
শুধুই তোমাকে চাওয়া,
যেখানে শুধু তুমি আর আমি,এটাই প্রেম।
ভালোবাসা এমনই হয়,
চোখের মাঝে চোখের শাসন,
নিজেকে হারানো,এটাই প্রেম।