সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

কমলাপুরে ট্রেনের বগিতে আগুন,৪৩ মিনিটে নিয়ন্ত্রণে!

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৯-২০ ২২:৪০:৪৪
ছবি: সংগৃহীত।

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় ১৯ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভাতে আরও ২৪ মিনিট সময় লাগে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৯টা ৩৩ মিনিটে কমলাপুর রেলস্টেশনে একটি ট্রেনের বগিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে দুটি ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট।
এর মধ্যে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর প্রায় ২৪ মিনিটের প্রচেষ্টায় রাত ১০টা ১৬ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী,সংশ্লিষ্ট স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কমলাপুর, ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিস


এ জাতীয় আরো খবর