চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আওতাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি ৮ম পর্যায়ে পূণরায় চালুর দাবিতে এবং উর্ধতণ কর্তৃপক্ষের আশ^াসে চলমান প্রকল্প সংশ্লিস্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের জানুয়ারী’২৫ থেকে প্রাপ্য বেতনÑভাতা পরিশোধসহ ৫ দফা দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার(১৭মে) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠন ও মহল কর্মসূচীতে সংহতি জানান।
এসময় বক্তব্য দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা,জেলা জামায়াত আমীর মো: আবু জার গিফারী,এড.মাসির আলী, শিক্ষক ওয়ালিদ হাসান, আব্দুস সামাদ, ওমর ফারুক, এবিএমজি কিবরিয়া, কেয়ারটেকার কাওসার জামান, এড. মাসির আলী প্রমুখ।
বক্তরা বলেন,ডিসেম্বর’২৪ এ প্রকল্পের ৭ম পর্যায় শেষ হয়েছে। কিন্তু প্রকল্পের কাজ চালু রয়েছে। সরকারি শিক্ষা উপকলণও পাওয়া গেছে। এখন প্রকল্পের ৮ম পর্যায় জানুয়ারী’২৫ থেকে অনুমোদন পূর্বক চালু রাখা জরুরী। ৫ দফা দাবির মধ্যে বক্তরা দ্রæত প্রকল্পের ৮ম পর্যায় অনুমোদন ও ঈদুল আজাহার পূর্বেই বেতন পরিশোধ। প্রকল্পের তৃথীয় থেকে ৭ম পর্যায় পর্যন্ত জনবলকে রাজস্ব খাতভূক্ত করা। ৭ম পর্যায়ের সকল জনবল ৮ম পর্যায়ে স্থানান্তর,কেয়াটেকার ও কর্মীদের স্কেলভূক্ত করা এবং শিক্ষকদের সম্মানী ও ভাতা বৃদ্ধি করা।