রবিবার, আগস্ট ১৬, ২০২৬

আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৮-১৬ ০৯:৩৬:২২

কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে,অভিভাবক সমাবেশ ও শিক্ষকদের সাথে এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাফর উল্যাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার সকাল ১১ টার সময় উপজেলা আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাফর উল্যাহ।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য হারুনুর রশিদ (হারুন ভূঞা), চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,
চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবদুর রহমান, চরহাজারী বড় ঈদগাঁ যুব ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রহমত উল্যাহ দিদার,চরহাজারী জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হালিম,আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল জলিল, আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমসহ অত্র স্কুলের সকল শিক্ষকবৃন্দ। 

উক্ত অনুষ্ঠানে  ২০২৬ইং সালের এসএসসি পরীক্ষায়  A+ প্রাপ্ত আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাফর উল্যাহ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুন নাছির।

 


এ জাতীয় আরো খবর