শনিবার, অক্টোবর ৩, ২০২৬

জীবন তো সুন্দর!

  • জাহান জলেশ্বরী
  • ২০২৩-০৭-৩০ ১৩:৪১:২৯

এই শহরে ঝুপ করে নামে রাত
পুরোনো অভ্যাসে স্মৃতির বুকে 
অালতো রাখি হাত, 
পশম গুনি
একটা, একটা, একটা...
কান পাতি
সকল বিপদ সংকেত উপেক্ষা করে 
যেন প্রবল বেগে অাছড়ে পড়ে ঢেউ! 

চমকে উঠি! অাঁৎকে উঠি!
দুস্বপ্ন কী? সবই!
বিড়ালের চোখের দাগের মতন
জেগে থাকা হৃদপিণ্ড
পুড়ে যায়, ঝলসে যায়!

ঘুম ভেঙে গেলে খুঁজি সবুজ, 
ফুল লতা পাতা, সরল মুখ
বলি― বাঁচি, বেঁচে থাকি
জীবন তো সুন্দর!


এ জাতীয় আরো খবর