শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

এক্সিম ব্যাংক কৃষি বিশ^াবদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশেদুল হাসানকে অব্যহতি

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-০৬ ২২:৫৫:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয় বাংলাদেশের  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান-কে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে গত ৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ^বিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত  প্রজ্ঞপন জারি হয়।  প্রজ্ঞপণটি ওইদিনই শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ হয়।
বুধবার(৬নভেম্বর) রাতে বিশ^বিদ্যালয়ের রেজিষ্টার মো.মনিরুল ইসলাম রিন্টু বলেন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান এর অব্যহতির পর এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয় বাংলাদেশ ট্রাষ্ট নতুন ভিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রাষ্ট সেক্রেটারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেয়া শর্ত পূরণ সাপেক্ষে  ১২ নভেম্বর পর্যন্ত এ পদে আবেদন করা যাবে। এরপর তিন জনের একটি প্যানেল   চূড়ান্ত করে চ্যান্সেলর এঁর নিকট পাঠানো হবে। এরপর চ্যান্সেলর একজনকে পরবর্তী ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করবেন। বিজ্ঞপ্তিটি বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।
বিশ^বিদ্যালয় সূত্র জানায়, প্রফেসর হাসান এর পদত্যাগের দাবিতে  বিগত সরকার পতনের পর গত ১৮ আগষ্ট থেকে টানা আন্দোলন শুরু করে বিশ^বিদ্যালয়ের  কর্মকর্তা,কর্মচারী,শিক্ষক ও শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় বিশ^বিদ্যালয়ের সকল ধরণের কার্যক্রম। তবে  আন্দোলনের মূখে প্রফেসর হাসান পদত্যাগ করেন নি। তিনি ওই সময় বিদেশে ছিলেন।  এর পরে  তিনি আর বিশ^বিদ্যালয়ে যোগদানও করেন নি। এদিকে গত  ৩১ আগষ্ট ঢাকায় আন্দোলনকারীদের একটি দলের সাথে ট্রাষ্টির সমঝোতার পর গত ৩ সেপ্টেম্বর পূণরায় বিম্ববিদ্যালয়ের একাডেমিক সহ সকল কার্যক্রম শুরু হয়।


এ জাতীয় আরো খবর