কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহতদের পরিবারকে অর্থ ও ত্রাণ বিতরণ
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৭-০৮ ১০:৩৭:৩৮
- Print
নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে বজ্রপাতে নিহত দুইজনের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টার সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বজ্রপাতে নিহত ওই দুইজনের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের হাতে বিশ হাজার করে মোট চল্লিশ হাজার টাকা অর্থ সহায়তার ও ত্রাণ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পিআইও বিদ্যুৎ কান্তি দাস, সাংবাদিক তরিকুল ইসলাম, কবির আহমদ প্রমূখ।
উল্লেখ্য গত ৭ জুলাই সকাল সাড়ে ৯টায় কোম্পানীগঞ্জের দক্ষিণ রনিখাই ইউনিয়ন আড়াইনলি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয় দিগেস বিস্বাস ও প্রাণেশ বিস্বাস নামের দু'জন।